National
ঝোপ থেকে ভেসে আসছিল কান্নার শব্দ, পাতা সরাতেই দেখা মিলল নবজাতক
চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশের ঝোপ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার আমতল এলাক
লেখক প্রতিনিধি97K বার পড়া

চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশের ঝোপ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার আমতল এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া নবজাতকটি মেয়েশিশু। আজ শুক্রবার বিকেল চারটা পর্যন্ত কারা তাকে ফেলে গিয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নার্সের তত্ত্বাবধানে রেখেছে পুলিশ। শিশুটি গতকাল ঝোপের মধ্যে কাঁদছিল। কান্নার শব্দ শুনে ঝোপের পাতা সরিয়ে স্থানীয় বাসিন্দারা নবজাতকটিকে দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।


