গাজীপুরের একটি আবাসিক কওমি মাদ্রাসায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন গাজীপুর সদর উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক অলিউল্লাহ ইসলাম (২৩); আরেকজন হলেন মাদ্রাসা পরিচালনার সঙ্গে যুক্ত মোহাম্মদ মিজান (৩৮)। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের তিনজনের বিরুদ্ধে মামলা করেন শিশুটির মা। মামলার অন্য আসামি হলেন আব্দুল কুদ্দুস শেখ (৪৫)।