National
শিশুকে বেশি চিনি খাওয়াচ্ছেন, জেনে নিন ঝুঁকি
আপনি চিনি কিনছেন? বাড়িতে শিশু আছে? শিশু থাকলে তার বয়স কত? চিনি শুধু বয়স্ক বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির জন্য সমস্যা নয়, বাড়তি চিনি ছোটদের জন্যও বিপজ্জনক। আর এটি কথার কথা নয়। বিপদের বিষয়টি এসেছে গবেষণায়।
লেখক শিশির মোড়ল33K বার পড়া

আপনি চিনি কিনছেন? বাড়িতে শিশু আছে? শিশু থাকলে তার বয়স কত? চিনি শুধু বয়স্ক বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির জন্য সমস্যা নয়, বাড়তি চিনি ছোটদের জন্যও বিপজ্জনক। আর এটি কথার কথা নয়। বিপদের বিষয়টি এসেছে গবেষণায়।
শিশুর জীবনের প্রথম ১ হাজার দিন; অর্থাৎ পৌনে তিন বছর চিনি বেশি খেল কি না, তা গুরুত্বপূর্ণ। কারণ, এই বয়সে বেশি চিনি গ্রহণ প্রাপ্ত বয়সে এসে ঝুঁকি বাড়িয়ে দেয়। বিজ্ঞানীরা দেখেছেন, শিশু বয়সে বেশি চিনি গ্রহণ করলে তা মস্তিষ্কের বিকাশ প্রভাবিত করতে পারে। মস্তিষ্কের ১১টি জায়গায় চিনির কারণে পার্থক্য তৈরি হতে দেখেছেন গবেষকেরা।


