‘স্যার, দয়া করে ওর (ছেলের) একটা ব্যবস্থা করেন। গ্রামে চুরি করে। আর ও এমন চোর খালি ধরা পড়ে। সবাই বিচার বসায়, জরিমানা চায়। জরিমানা দিতে দিতে আমার সব শেষ। আর জরিমানা দেওয়ার উপায় নেই স্যার।’
কথাগুলো বলতে বলতে হাউমাউ করে কেঁদে ফেলেন এক বাবা। ছেলের নেশা আর চুরির কাণ্ডে তিনি যে কতটা অসহায়, তা যেন আর আড়াল করতে পারছিলেন না। রংপুরের বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকারের সামনে দাঁড়িয়ে এভাবেই নিজের কষ্টের কথা বলছিলেন ওই বাবা।