National
রাজু ভাস্কর্যে অনশন থেকে থানায় নেওয়া ৪ জনকে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত অভিযোগে থানায় নেওয়া চারজনকে পরিবারের জিম্মায় দিয়েছে শাহবাগ থানা–পুলিশ। আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে
লেখক প্রতিবেদক127K বার পড়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত অভিযোগে থানায় নেওয়া চারজনকে পরিবারের জিম্মায় দিয়েছে শাহবাগ থানা–পুলিশ। আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
ওসি মনিরুজ্জামান বলেন, ‘আজ সকালে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাই। সকাল ৯টা থেকে দুপুর ১২টা–সাড়ে ১২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, আমাদের কমিশনার স্যারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় উপস্থিত ছিলেন।’


