National
নারী শিল্পীদের নিয়ে আপত্তি, সুনামগঞ্জে বন্ধ হলো বাউলগানের আসর
‘গানের নামে অশ্লীলতা হতে পারে’ বলে আপত্তি তুলে বাউলসম্রাট শাহ আবদুল করিমের এলাকায় একটি ঘরোয়া বাউলগানের আসর করতে দেওয়া হয়নি। আসর বন্ধের দাবিতে পুলিশের কাছে লিখিত আবেদনও করা হয়। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আয়োজক ন
লেখক নিজস্ব প্রতিবেদক153K বার পড়া

‘গানের নামে অশ্লীলতা হতে পারে’ বলে আপত্তি তুলে বাউলসম্রাট শাহ আবদুল করিমের এলাকায় একটি ঘরোয়া বাউলগানের আসর করতে দেওয়া হয়নি। আসর বন্ধের দাবিতে পুলিশের কাছে লিখিত আবেদনও করা হয়। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আয়োজক নিজেই অনুষ্ঠান বাতিল করেন। গতকাল বৃহস্পতিবার এ আসর হওয়ার কথা ছিল।
ঘটনাটি সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের। পাশের তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে শাহ আবদুল করিমের জন্ম।


