National
খুলনায় দুই খুনের ঘটনায় মামলা হয়নি, আলোচনায় মাদক ও অপরাধী গোষ্ঠীর দ্বন্দ্ব
খুলনা নগরে ১৫ ঘণ্টার ব্যবধানে গুলি করে এক যুবক ও এক গৃহবধূকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। গ্রেপ্তারও হয়নি কেউ। দুটি হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
লেখক নিজস্ব প্রতিবেদক34K বার পড়া

খুলনা নগরে ১৫ ঘণ্টার ব্যবধানে গুলি করে এক যুবক ও এক গৃহবধূকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। গ্রেপ্তারও হয়নি কেউ। দুটি হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিকভাবে মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ড দুটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি নগরের অপরাধী গোষ্ঠীগুলোর বিরোধ ও আধিপত্য বিস্তারের বিষয়টিও তদন্তে গুরুত্ব পাচ্ছে।


