National
সাজেক থমথমে, চলছে না যানবাহন, বন্ধ দোকানপাট
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুটি সংগঠনের ডাকা অবরোধে কারণে যান চলাচল বন্ধ রয়েছে। ‘গোলাগুলির’ ঘটনার পর থেকে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট।
লেখক প্রতিনিধি57K বার পড়া
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুটি সংগঠনের ডাকা অবরোধে কারণে যান চলাচল বন্ধ রয়েছে। ‘গোলাগুলির’ ঘটনার পর থেকে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বাঘাইহাট বাজার এলাকায় গিয়ে দেখা যায়, সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বেশির ভাগ দোকানপাটও বন্ধ। কয়েকটি দোকান খোলা থাকলেও ক্রেতা নেই। বাজার প্রায় লোকশূন্য। যদিও স্বাভাবিক সময়ে ক্রেতা-বিক্রেতায় মুখর থাকে বাজারটি।
সরেজমিন দেখা যায়, সড়কেও মানুষের যাতায়াত কম। বাসিন্দাদের মধ্যে যাঁরা বের হয়েছেন তাঁদের হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। যানবাহন চলাচল না করায় ভোগান্তিতে পড়তে হয় তাঁদের।


