National
মাদক কারবারিকে আটক করে থানায় ফিরছিলেন, কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২
গাজীপুরের কালীগঞ্জে এক মাদক কারবারিকে আটক করে থানায় ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
লেখক প্রতিনিধি150K বার পড়া

গাজীপুরের কালীগঞ্জে এক মাদক কারবারিকে আটক করে থানায় ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ শুক্রবার ভোরে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) ও তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লা (৪৫)। আহত ব্যক্তিরা হলেন এসআই জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮)। জাবেদ ওমর ঢাকায় চিকিৎসাধীন।


