National
প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে তরুণ নিখোঁজ, ৪১ ঘণ্টা পর পাওয়া গেল মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে বংশাই নদে পড়ে নিখোঁজ হওয়া বিজয় চন্দ্র কোচের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ৪১ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার ভা
লেখক প্রতিনিধি195K বার পড়া
টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে বংশাই নদে পড়ে নিখোঁজ হওয়া বিজয় চন্দ্র কোচের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ৪১ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে উপজেলার দারিয়াপুর নামাপাড়া এলাকায় নদে তাঁর মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
বিজয় সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের খনিন্দ্র চন্দ্র কোচের ছেলে। পরিবারের সদস্যরা জানান, ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তাঁর পড়াশোনা বন্ধ হয়ে যায়। পরে তিনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতেন।


