সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মেদের মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ শুক্রবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে শাহেদের লাশ গ্রহণ করেন তাঁর স্ত্রী কহিনুর আক্তার। পরে তাঁরা লাশবাহী গাড়িতে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের উদ্দেশে রওনা হন।