National
অপ্রতিম হত্যায় আদালতে অভিযোগপত্র দাখিল, চার আসামির মধ্যে দুজন কিশোর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এ ঘটনায় দুই কিশোরসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে।
লেখক প্রতিনিধি158K বার পড়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এ ঘটনায় দুই কিশোরসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে।
অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর ৩১ দিনের মাথায় গত মঙ্গলবার চার আসামির বিরুদ্ধে এ অভিযোগপত্র দেওয়া হলো। এখন মামলার বিচার শুরুর অপেক্ষায় তার পরিবার। তাঁদের প্রত্যাশা, দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।


