National
চতুর্থ শ্রেণিতে পড়া মেয়ের হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ খাইয়ে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করার পর ভুক্তভোগী শিশুর চাচাতো ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লেখক প্রতিনিধি161K বার পড়া
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ খাইয়ে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করার পর ভুক্তভোগী শিশুর চাচাতো ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে চতুর্থ শ্রেণিতে পড়ে।


