National
‘মিরপুরে তিন ভাইয়ের বাহিনী’র তিন ভাগনে গ্রেপ্তার, দখল–চাঁদাবাজির অভিযোগ
রাজধানীর মিরপুরে চাঁদাবাজি, তৈরি পোশাকের ঝুট ব্যবসা ও ফুটপাত নিয়ন্ত্রণ এবং প্লট-ফ্ল্যাট দখলের অভিযোগে আপন তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানা–পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে।
লেখক নিজস্ব প্রতিবেদক127K বার পড়া

রাজধানীর মিরপুরে চাঁদাবাজি, তৈরি পোশাকের ঝুট ব্যবসা ও ফুটপাত নিয়ন্ত্রণ এবং প্লট-ফ্ল্যাট দখলের অভিযোগে আপন তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানা–পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) ও মো. অমিত হাসান (২৮)। পুলিশ জানিয়েছে, তাঁরা মিরপুরের কুখ্যাত ‘ফোর স্টার গ্রুপ’-এর শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের ভাগনে। তাঁদের মা নাসিমা বেগম ওই তিন শীর্ষ সন্ত্রাসীর বড় বোন। সম্প্রতি প্রথম আলোয় ‘মিরপুরে তিন ভাইয়ের বাহিনী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।


