National
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াতের নেতারা
ঝিনাইদহের কোটচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মনে করে হায়দার আলী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে জামায়াতের নেতারা থানায় এসে দাবি করেন, আটক ব্যক্তি তাঁদের কর্মী। পুলিশের কাছে তাঁরা দলীয় চাঁদার রসিদ ও কর
লেখক নিজস্ব প্রতিবেদক199K বার পড়া

ঝিনাইদহের কোটচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মনে করে হায়দার আলী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে জামায়াতের নেতারা থানায় এসে দাবি করেন, আটক ব্যক্তি তাঁদের কর্মী। পুলিশের কাছে তাঁরা দলীয় চাঁদার রসিদ ও কর্মসূচিতে উপস্থিত থাকার প্রমাণ দেখান। এরপর পুলিশ হায়দার আলীকে ছেড়ে দেয়।
হায়দার আলী (৪৫) উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে। গতকাল বুধবার রাত নয়টার দিকে কোটচাঁদপুর থানা থেকে তিনি ছাড়া পান।


