National
চা বানাতে গিয়ে দেখেন, রান্নাঘরে ফোঁস ফোঁস করছে ‘কিং কোবরা’
কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নোয়াখালীপাড়া। বুধবার ভোরের আজানের পর রান্নাঘরে চা বানাতে যান এ গ্রামের ষাটোর্ধ্ব নারী শবে মেরাজ। রান্নাঘরে পা দিতেই শোনেন ফোঁস ফোঁস শব্দ, দেখেন বিশাল সাপ। তাঁর চিৎকারে প্রতিবেশীরা
লেখক নিজস্ব প্রতিবেদক77K বার পড়া

কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নোয়াখালীপাড়া। বুধবার ভোরের আজানের পর রান্নাঘরে চা বানাতে যান এ গ্রামের ষাটোর্ধ্ব নারী শবে মেরাজ। রান্নাঘরে পা দিতেই শোনেন ফোঁস ফোঁস শব্দ, দেখেন বিশাল সাপ। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সাপটি মেরে ফেলতে উদ্যত হন। পরে বন বিভাগের হস্তক্ষেপে প্রাণে বেঁচে যায় পরিবেশবান্ধব বিষধর সাপটি।
সাপটি উদ্ধারে প্রথম এগিয়ে আসেন পাশ্ব৴বর্তী রাজারছড়া গ্রামের নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ বন সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে গঠিত কমিউনিটি প্যাট্রল গ্রুপের (সিপিজি) সদস্য। তিনি প্রথম আলোকে বলেন, শবে মেরাজের ছেলে ছৈয়দুল আমিন ভোরে তাঁকে খবর দেয় যে তাদের বাড়িতে সাপ ঢুকেছে। তিনি গিয়ে দেখেন, ওখানে প্রায় ১০০ মানুষ জড়ো হয়েছেন সাপটিকে খুঁজে বের করে মেরে ফেলতে।


