National
খুলনায় সকালে যুবক, সন্ধ্যায় গৃহবধূ খুন
মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে খুলনা নগরে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আর সন্ধ্যার পর নগরের জিন্নাহপাড়া এলাকায় হত্যার শিকার হন এক গৃহবধূ।
লেখক নিজস্ব প্রতিবেদক123K বার পড়া

মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে খুলনা নগরে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আর সন্ধ্যার পর নগরের জিন্নাহপাড়া এলাকায় হত্যার শিকার হন এক গৃহবধূ।
পুলিশের তথ্য অনুযায়ী, পৃথক দুটি হত্যাকাণ্ডের পেছনে মাদক ব্যবসাসংক্রান্ত বিরোধ থাকতে পারে।
রাত পৌনে আটটার দিকে জিন্নাহপাড়া এলাকার বউবাজারের সাত নম্বর গলির মাথায় গুলি করে হত্যা করা হয় খুশি (২৫) নামের এক গৃহবধূকে। তিনি ওই এলাকার খোকন শেখের মেয়ে এবং সুমন সরদারের স্ত্রী।


