বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে উঠছে বিতর্ক ক্লাব, হচ্ছে কর্মশালা ও প্রতিযোগিতা। বাংলা বিতর্কের পাশাপাশি শুরু হয়েছে ইংরেজি বিতর্কের চর্চাও।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কয়েক বছর আগেও স্কুল-কলেজে নিয়মিত বিতর্কের আয়োজন কম ছিল। এখন সে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে উঠছে বিতর্ক ক্লাব, হচ্ছে কর্মশালা ও প্রতিযোগিতা। বাংলা বিতর্কের পাশাপাশি শুরু হয়েছে ইংরেজি বিতর্কের চর্চাও।
আয়োজক ও বিতর্ক–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিভিন্ন সংগঠন ও বিদ্যালয়গুলোর ধারাবাহিক উদ্যোগে ভৈরবে বিতর্কের সুদিন ফিরছে।