গত চার বছরে জেলার চারটি উপজেলা ক্রীড়া সংস্থা এবং অপর চারটি মহিলা ক্রীড়া সংস্থা কোনো খেলা আয়োজন করেনি।
মাগুরা জেলার সরকারি ক্রীড়া সংস্থাগুলোর কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। ২০২৪ সালের ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুধু প্রথম বিভাগ ক্রিকেট লিগ ও প্রথম বিভাগ কাবাডি লিগ আয়োজন করা হয়। তবে গত চার বছরে জেলার চারটি উপজেলা ক্রীড়া সংস্থা এবং অপর চারটি মহিলা ক্রীড়া সংস্থা কোনো খেলা আয়োজন করেনি। আড়াই বছর ধরে এসব সংস্থায় নির্বাচিত কোনো কমিটি নেই। এতে ক্রীড়া-সংশ্লিষ্ট তরুণ-যুবক এবং সংগঠকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।