National
বাসচাপায় ইজিবাইকের চালকসহ দুজন নিহত, বাস ভাঙচুরের পর মহাসড়ক অবরোধ
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও
লেখক প্রতিনিধি123K বার পড়া

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত দুজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপর বাসটি ভাঙচুর করেন বিক্ষুব্ধ লোকজন। এ সময় সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এর আগেও বিভিন্ন সময় একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন।


