National
চুলা জ্বালাতেই ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে
গাজীপুরের টঙ্গীতে রান্নার সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায়
লেখক প্রতিনিধি46K বার পড়া
গাজীপুরের টঙ্গীতে রান্নার সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁদের মেয়ে গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার লাল চান (৬০) ও তাঁর স্ত্রী নাসিমা বেগম (৫০)। তাঁদের মেয়ে তানিশা আক্তারের (১৬) অবস্থাও আশঙ্কাজনক। লাল চান সপরিবার টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকায় মাস্টারবাড়িসংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন।


