National
সৌদিতে গরম ও ধোঁয়ায় জ্ঞান হারান দুই বাংলাদেশি, পরিচয় শনাক্ত
সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। আহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি। তাঁদের পরিচয় জানিয়েছে প্রবাসীকল্
লেখক নিজস্ব প্রতিবেদক33K বার পড়া

সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। আহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি। তাঁদের পরিচয় জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ মধ্যে একজনের নাম সজল চন্দ্র দাস ও অন্যজন হলেন মোহাম্মদ আবদুর রহিম।
আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ অক্টোবর রাত আনুমানিক ৯টায় দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এক হামলায় দুই বাংলাদেশি আহত হন। বর্তমানে তাঁরা দাম্মামে সৌদি–জার্মান হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।


