প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর শেষে বিদায়ের সময় গত মঙ্গলবার শাহ মখদুম বিমানবন্দরে প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে করমর্দন করছিলেন। একপর্যায়ে তিনি বিভাগীয় কমিশনারের দিকে হাত বাড়ান। করমর্দনের সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী (পরে প্রত্যাহার) এক ধাপ এগিয়ে গিয়ে অন্য হাত দিয়ে পেছন থেকে প্রধানমন্ত্রীকে স্পর্শ করার চেষ্টা করেন। তখন প্রধানমন্ত্রী কিছুটা পিছিয়ে যান এবং তাঁকে লাইনে দাঁড়ানোর পরামর্শ দেন।