রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। হাসপাতালের পরিচালকের সঙ্গে আলোচনা শেষে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। আগামীকাল শুক্রবার তাঁরা কাজে যোগ দেবেন।
পাঁচ দফা দাবিতে গতকাল বুধবার সকাল আটটা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। দাবির মধ্যে রয়েছে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করা, চিকিৎসকদের নিরাপত্তা জোরদার, রোগীর স্বজনদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু করা।