National
কমলগঞ্জের গ্রাফটিং টমেটোর চারা যাচ্ছে সারা দেশে
একটি তিত বেগুনের চারা ও একটি টমেটোর চারা। এ দুটি চারার নির্দিষ্ট অংশ কেটে নেওয়ার পর একটির সঙ্গে আরেকটি জুড়ে দেওয়া হচ্ছে। নিচে থাকে তিত বেগুনের শক্ত শিকড়, ওপরে টমেটোর অংশ। জোড়ার স্থানটি পলিথিন দিয়ে বেঁধে বিশেষ পরিচর্যায় র
লেখক শিমুল তরফদার83K বার পড়া
একটি তিত বেগুনের চারা ও একটি টমেটোর চারা। এ দুটি চারার নির্দিষ্ট অংশ কেটে নেওয়ার পর একটির সঙ্গে আরেকটি জুড়ে দেওয়া হচ্ছে। নিচে থাকে তিত বেগুনের শক্ত শিকড়, ওপরে টমেটোর অংশ। জোড়ার স্থানটি পলিথিন দিয়ে বেঁধে বিশেষ পরিচর্যায় রাখা হয়। তিন থেকে ছয় দিনের মধ্যে দুটি অংশ জোড়া লাগে। পরে ১০ থেকে ১২ দিন চারাগুলো পরিচর্যার ঘরে রেখে শক্ত করা হয়। এভাবে তৈরি হয় গ্রাফটিং টমেটোর চারা।
এসব গ্রাফটিং টমেটোর চারা তৈরি হচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জে। পরে এসব চারা কুমিল্লা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, পটুয়াখালী, হবিগঞ্জ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে।


