National
ঢাকামুখী লাইন চলাচলের উপযোগী ঘোষণা, তবে চলছে না ট্রেন
কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে ঢাকামুখী (আপ) লাইন ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাতটায় মেরামতকাজ শেষ হওয়ার পর লাইনটি ট্রেন চল
লেখক প্রতিনিধি59K বার পড়া

কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে ঢাকামুখী (আপ) লাইন ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাতটায় মেরামতকাজ শেষ হওয়ার পর লাইনটি ট্রেন চলাচলের জন্য উপযোগী ঘোষণা করা হয়। তবে বেলা ১১টা পর্যন্ত দুর্ঘটনাস্থল দিয়ে ওই লাইনে কোনো ট্রেন চলাচল করেনি।
রেলপথ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন ওই লাইন দিয়ে ট্রেন চলাচলে কোনো বাধা নেই। আজ সকাল ৯টা ৫২ মিনিটে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের স্টেশনমাস্টার ওমর ফারুক ভূঁইয়া। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস একটু পরেই দুর্ঘটনাস্থল অতিক্রম করবে।


