National
দুর্গম পাহাড়ে শিশুদের চিত্রাঙ্কন শেখাতে এসেছিলেন তরুণ, ফিরলেন লাশ হয়ে
বান্দরবানের লামায় পুকুরে গোসল করতে নেমে মোহাম্মদ জিসাদ (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার গোজালিয়া ইউনিয়নের চিংককপাড়ায় এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি79K বার পড়া

বান্দরবানের লামায় পুকুরে গোসল করতে নেমে মোহাম্মদ জিসাদ (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার গোজালিয়া ইউনিয়নের চিংককপাড়ায় এ ঘটনা ঘটে।
জিসাদের বাবার নাম মিজানুর রহমান। তাঁরা রাজধানীর ভাষানটেকের পুরোনো কচুখেত এলাকায় থাকেন। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরভাটা গ্রামে। জিসাদসহ ১২ জন তরুণ ঢাকা থেকে দুর্গম এলাকার পাওমুম থারক্লা ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের শিশুদের চিত্রাঙ্কন শেখাতে এসেছিলেন। এক সপ্তাহের এ কর্মশালায় অংশ নিতে তাঁরা গত শনিবার সেখানে পৌঁছান।


