ত্রিশালের মাছ চাষের ২৫টি পুকুরের পলিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

ছয় প্রজাতির ১৫০টি মাছ পরীক্ষা করে ৯০টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত।

সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে সরপুঁটি মাছে।

পলিথিন ও পলিপ্রপিলিনের ক্ষুদ্র কণার উপস্থিতি বেশি।

মাছ চাষের পুকুরের পলি ও মাছের নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকেরা। গবেষণায় অন্তর্ভুক্ত অধিকাংশ পুকুরের তলদেশের পলিতে মাঝারি থেকে উচ্চ মাত্রার দূষণের ইঙ্গিত পাওয়া গেছে।