National
নাটোরে শিয়ালের কামড়ে আহত ১১ জন, বন্য প্রাণী বিভাগের সহযোগিতা চেয়েছে প্রশাসন
নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শিয়ালের কামড়ে আহত ১১ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে উপজেলা প্রশাসন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতা চেয়েছে।
লেখক প্রতিনিধি162K বার পড়া
নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শিয়ালের কামড়ে আহত ১১ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে উপজেলা প্রশাসন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতা চেয়েছে।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে প্রায় এক ঘণ্টায় শিয়ালের কামড়ে আহত ১১ জন রোগী হাসপাতালে চিকিৎসা নেন। আহত ব্যক্তিদের মধ্যে ২ জন নারী ও ৯ জন পুরুষ। তাঁরা পৌরসভার ঘোরলাজ, নওশেরা, বারইপাড়া, সোনাপাতিল, পোড়াবাড়িয়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।


