National
সৈকতে ভেসে এল আরও এক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে চার
কক্সবাজারের হিমছড়ি সৈকতে জোয়ারের পানিতে ডুবে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে সৈকতের হিমছড়ি এলাকার সাগর বিলাস এলাকায় এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি85K বার পড়া

কক্সবাজারের হিমছড়ি সৈকতে জোয়ারের পানিতে ডুবে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে সৈকতের হিমছড়ি এলাকার সাগর বিলাস এলাকায় এ ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধার হওয়া পর্যটকের নাম মোহাম্মদ হারুন (২০)। তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার শেরশাহ জামতলা এলাকার মোহাম্মদ কবিরের ছেলে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন।
জানতে চাইলে জেলা প্রশাসনের নিয়োগকৃত বিচ কর্মী মাহবুবুর রহমান বলেন, ডুবে যাওয়া স্থানের কাছাকাছি আজ সকালে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে ফায়ার সার্ভিস ও হিমছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করেন।


