বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রীদের হার ৪০ শতাংশের নিচে। সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণ ৩০ শতাংশের কম।
প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ছেলেদের চেয়ে মেয়ের সংখ্যা বেশি। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চিত্রটি বদলে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের বাইরে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর হার ৪০ শতাংশের নিচে।
শুধু তা-ই নয়, পড়াশোনা শেষে সরকারি চাকরিতেও নারীর অংশগ্রহণ প্রত্যাশিত পর্যায়ে নয়, এখনো তা ৩০ শতাংশের কম। অর্থাৎ শিক্ষার নিচের স্তরে ছাত্রীদের এগিয়ে যাওয়ার যে চিত্র দেখা যাচ্ছে, উচ্চশিক্ষা ও কর্মজীবনে তা বদলে যাচ্ছে।