কখনো তান্ত্রিক-কবিরাজ, কখনো জিনের বাদশা; আবার কখনো মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণা—এমন বহুমুখী প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত সোমবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের আশপাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুলকাচিয়া গ্রামের সুমন হাওলাদার (২৬) ও একই উপজেলার মূলপাইততন গ্রামের মো. রাজিব মিয়া (২৮)। আট মাসের চেষ্টায় তাঁদের গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বলে জানিয়েছে পিবিআই।