‎জয়পুরহাটের কালাই থানায় ঢুকে কাঠের বাটাম দিয়ে পুলিশের তিন সদস্যকে মারধর করে জখমের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যার এ ঘটনাটি গতকাল মঙ্গলবার মামলা হওয়ার পর জানাজানি হয়।
গ্রেপ্তার আসলাম হোসেন (২৮) কালাই উপজেলার থুপসাড়া গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার থুপসাড়া গ্রামে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।