National
চার দিন ধরে নিখোঁজ ছিলেন গৃহবধূ, ঘরের পাশে পুকুরে ভেসে উঠল হাত-পা বাঁধা লাশ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের চার দিন পর ঘরের পাশের পুকুর থেকে রত্না দাস নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশট
লেখক নিজস্ব প্রতিবেদক54K বার পড়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের চার দিন পর ঘরের পাশের পুকুর থেকে রত্না দাস নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ভারী একটি বস্তুর সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল।
নিহত রত্না (৩০) উপজেলার খাগালিয়া গ্রামের কুড়েরহাটি গ্রামের সুশীল দাসের স্ত্রী। তিনি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মধ্যপাড়ার মহল্লাল দাসের মেয়ে। তাঁর বছরের একটি সন্তান রয়েছে। তাঁর স্বামী সুশীল দাস জেলা শহরের একটি হোটেলে কাজ করেন।


