National
হাইকোর্টের আদেশে ফুডপ্যান্ডা ও ডেলিভারি হিরোর ৫ কর্মকর্তার দুই মামলার কার্যক্রম স্থগিত
দেশের অন্যতম অনলাইন খাবার সরবরাহকারী ফুডপ্যান্ডা (বাংলাদেশ) ও ডেলিভারি হিরো স্টোরস (বাংলাদেশ) লিমিটেডের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে করা দুটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মামলা দুটির কার্যক্রম বাতিল চেয়ে ওই পাঁচ
লেখক নিজস্ব প্রতিবেদক86K বার পড়া
দেশের অন্যতম অনলাইন খাবার সরবরাহকারী ফুডপ্যান্ডা (বাংলাদেশ) ও ডেলিভারি হিরো স্টোরস (বাংলাদেশ) লিমিটেডের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে করা দুটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মামলা দুটির কার্যক্রম বাতিল চেয়ে ওই পাঁচ কর্মকর্তার করা পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গত রোববার রুলসহ এ আদেশ দেন।
এই পাঁচ কর্মকর্তা হলেন ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা, সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের সিদ্দিকী, ডেলিভারি হিরো স্টোরস (বাংলাদেশ) লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান, হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক এবং সিনিয়র ম্যানেজার ও পরিচালক মো. সাজেদুল হক।


