National
দেশে প্রথমবারের মতো হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ, তাদের আত্মসামাজিক অবস্থা জানতে চায় বিবিএস
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মান কেমন, তাঁদের কত অংশ দারিদ্র্যের মধ্যে বাস করেন—এসব তথ্য জানতে জরিপ করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। দেশে প্রথমবারের মতো ১ অক্টোবর শুরু হওয়া এ জরিপ চলবে ২৫ অক্টোবর
লেখক নিজস্ব প্রতিবেদক191K বার পড়া

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মান কেমন, তাঁদের কত অংশ দারিদ্র্যের মধ্যে বাস করেন—এসব তথ্য জানতে জরিপ করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। দেশে প্রথমবারের মতো ১ অক্টোবর শুরু হওয়া এ জরিপ চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।
বিবিএস বলছে, সারা দেশে চলা এ জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা করা হবে। সংগ্রহ করা হবে তাঁদের আর্থসামাজিক অবস্থার তথ্য। এ জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কোন সম্প্রদায় বেশি পিছিয়ে, কারা বেশি এগিয়ে—সেসব জানা যাবে। এসব তথ্যের ভিত্তিতে দারিদ্র্যের হার নির্ণয় এবং জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে বিবিএসের।


