National
রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
চিকিৎসাসামগ্রীর সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। আজ বুধবার সকাল আটটা থেকে তাঁদের এ কর্মসূচি শুরু হয়। এতে চিকিৎসাসেবা ব্যাহত হ
লেখক প্রতিনিধি81K বার পড়া

চিকিৎসাসামগ্রীর সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। আজ বুধবার সকাল আটটা থেকে তাঁদের এ কর্মসূচি শুরু হয়। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় দূরদূরান্তের রোগী ও স্বজনেরা ভোগান্তিতে পড়েন।
হাসপাতালে অসুস্থ বাবাকে নিয়ে এসেছেন মুক্তা আক্তার। তাঁর বাবা হৃদ্রোগে আক্রান্ত। চিকিৎসক না থাকায় এবং ওষুধের ব্যবস্থাপত্র না পেয়ে বিপাকে পড়েন বলে জানান তিনি। মুক্তা বলেন, ‘এখন আমরা কী করব? আমার বাবাকে কী খাওয়াব, কোন ওষুধ দেব?’


