National
ইউপি সদস্যের পকেটে প্রতিবন্ধী ভাতার ১২ সিম কার্ড, টাকা তুলতে এসে ধরা
রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের কাছে প্রতিবন্ধী ভাতার ১২টি সিম কার্ড পাওয়া গেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের মাড়িয়া মোড়ে এক বিকাশ এজেন্টের কাছে ভাতার টাকা তুলতে গিয়ে ত
লেখক প্রতিনিধি142K বার পড়া

রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের কাছে প্রতিবন্ধী ভাতার ১২টি সিম কার্ড পাওয়া গেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের মাড়িয়া মোড়ে এক বিকাশ এজেন্টের কাছে ভাতার টাকা তুলতে গিয়ে তিনি এলাকাবাসীর হাতে আটক হন। এ সময় তাঁকে মারধরের পাশাপাশি সিম কার্ডগুলো ইউপি চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়।
ওই ইউপি সদস্যের নাম শহিদুল ইসলাম। তিনি গোবিন্দপাড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক। প্রতিবন্ধী সেজে নিজের নামসহ বাবা, বোন ও ভগ্নিপতিদের নাম তিনি ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের তদন্তেও এর সত্যতা পাওয়া গেছে।


