National
নেত্রকোনায় নারীকে মারধরের অভিযোগে আবারও যুবদল নেতাকে বহিষ্কার
নেত্রকোনার বারহাট্টায় এবার এক নারীকে মারধরের অভিযোগে উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হককে (সোহেল) দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেন
লেখক প্রতিনিধি39K বার পড়া

নেত্রকোনার বারহাট্টায় এবার এক নারীকে মারধরের অভিযোগে উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হককে (সোহেল) দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
এর আগে মা–বাবাকে মারধরের অভিযোগে দল থেকে মোজাম্মেল হককে বহিষ্কার করা হয়েছিল। পরে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। মোজাম্মেল হক উপজেলার বিক্রমশ্রী গ্রামের তারা মিয়ার ছেলে।


