National
সাংবাদিক লুৎফুজ্জামান হত্যায় আরও একজন গ্রেপ্তার, জড়িত ৭ জনের নাম পাওয়ার দাবি পুলিশের
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি–১৪। গতকাল মঙ্গলবার রাত একটার দিকে দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলাটিতে দুজনকে গ্রেপ্তা
লেখক প্রতিনিধি110K বার পড়া

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি–১৪। গতকাল মঙ্গলবার রাত একটার দিকে দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলাটিতে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণের (২৩) বাড়ি দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার শাহিন মিয়ার ছেলে। আশিকুর আলোচিত শামীম আহমেদ ওরফে ‘শুটার’ শামীমের চাচাতো বোনের ছেলে এবং তাঁর সহযোগী বলে জানা গেছে।


