National
কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, আতঙ্কিত যাত্রীরা
কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের আজগরা বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে উদ্ধারকাজের জন্য লাকসাম রেল
লেখক প্রতিনিধি52K বার পড়া

কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের আজগরা বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে উদ্ধারকাজের জন্য লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনার পর বেসরকারি ট্রেনটির যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে তাৎক্ষণিকভাবে কোনো যাত্রীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।


