National
গ্রেভিলিয়ার অদ্ভুত ফুল
ফুলের থাকে পাপড়ি; কিন্তু এ বছর জানুয়ারির এক সকালে ঢাকার সাভারের বরিশাল নার্সারিতে গিয়ে এমন একটি ফুলের দেখা পেলাম, যেটি দেখে মনে হলো সেসব ফুলের কোনো পাপড়ি নেই। কেমন যেন মাকড়সার ঠ্যাংয়ের মতো পুষ্পমঞ্জরিতে গাঁথা ফুলগুলো।
লেখক মৃত্যুঞ্জয় রায়140K বার পড়া
ফুলের থাকে পাপড়ি; কিন্তু এ বছর জানুয়ারির এক সকালে ঢাকার সাভারের বরিশাল নার্সারিতে গিয়ে এমন একটি ফুলের দেখা পেলাম, যেটি দেখে মনে হলো সেসব ফুলের কোনো পাপড়ি নেই। কেমন যেন মাকড়সার ঠ্যাংয়ের মতো পুষ্পমঞ্জরিতে গাঁথা ফুলগুলো।
নার্সারির ম্যানেজার উদ্ভিদটির নাম বললেন ‘বোতলব্রাশ’। খটকা লাগল নামটা শুনে। পুষ্পমঞ্জরি দেখতে খানিকটা বোতলব্রাশের মতো হলেও আমরা যাকে বোতলব্রাশ ফুল বলে চিনি, ওটি সে রকম নয়। ফিরে এসে বইপত্র আর অন্তর্জাল ঘাঁটতে শুরু করি। তার মিল পাই গ্রেভিলিয়া গণের ফুলগুলোর সঙ্গে; কিন্তু সে–ও তো আর এক মহাজগৎ।
গ্রেভিলিয়া গণের উদ্ভিদগুলো প্রোটিয়েসি গোত্রের অধীন, যে গোত্রে প্রায় ৮০টি গণের ২ হাজার প্রজাতির উদ্ভিদ রয়েছে। এ গোত্রের উদ্ভিদগুলোর ফুলে আলাদা কোনো পাপড়ি ও বৃতি থাকে না। এর পরিবর্তে এর ফুলে চারটি পাপড়ির মতো অংশের একটিমাত্র চক্র থাকে, যেগুলোকে টেপাল বলা হয়।


