National
সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা দিল মাইক্রোবাস, মা-মেয়ে নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও বিলবোর্ডের খুঁটিতে ধাক্কা দিয়েছে একটি নোহা মাইক্রোবাস। এতে এক বৃদ্ধা ও তাঁর মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন।
লেখক নিজস্ব প্রতিবেদক170K বার পড়া

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও বিলবোর্ডের খুঁটিতে ধাক্কা দিয়েছে একটি নোহা মাইক্রোবাস। এতে এক বৃদ্ধা ও তাঁর মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন।
আজ বুধবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন রোজী আক্তার (৬০) ও তাঁর মেয়ে নাজমা খাতুন (৪২)। তাঁদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। তাঁরা ঢাকার মোহাম্মদপুর এলাকায় থাকতেন।


