National
‘সভাপতি নিষ্ক্রিয়’, তিন মাস না পেরোতেই স্থগিত ছাত্রশক্তির কমিটি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির কমিটি স্থগিত করেছে কেন্দ্র। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির শাখা সভাপতির নিষ্ক্রিয়তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠন
লেখক প্রতিনিধি53K বার পড়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির কমিটি স্থগিত করেছে কেন্দ্র। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির শাখা সভাপতির নিষ্ক্রিয়তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটির একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে সই করেন জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ। এতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর জরুরি সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।


