National
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, বাবা-মা ও মেয়ে দগ্ধ
গাজীপুরের টঙ্গীর মুদাফা এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে চেরাগ আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি124K বার পড়া

গাজীপুরের টঙ্গীর মুদাফা এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে চেরাগ আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ তিনজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
দগ্ধ ব্যক্তিরা হলেন মো. লালচান (৬০), তাঁর স্ত্রী নাসিমা বেগম (৫০) ও মেয়ে তানিসা আক্তার (১৬)। দগ্ধদের মধ্যে লালচান ও নাসিমাকে জরুরি বিভাগে এবং তানিসাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।


