National
মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে আসা ৩ বাংলাদেশি দেশে ফিরছেন
মিয়ানমারের স্ক্যাম সেন্টার (অনলাইন প্রতারণার কেন্দ্র) থেকে পালিয়ে আসা তিন বাংলাদেশির আগামীকাল বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে। উড়োজাহাজের নির্ধারিত সূচি অনুসারে কাল বিকেল ৪টা ২০ মিনিটে তাঁদের ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর
লেখক নিজস্ব প্রতিবেদক72K বার পড়া

মিয়ানমারের স্ক্যাম সেন্টার (অনলাইন প্রতারণার কেন্দ্র) থেকে পালিয়ে আসা তিন বাংলাদেশির আগামীকাল বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে। উড়োজাহাজের নির্ধারিত সূচি অনুসারে কাল বিকেল ৪টা ২০ মিনিটে তাঁদের ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর কথা। এই তিন বাংলাদেশি হলেন মো. সাইদুর রহমান, রবিউল ও মো. সোহেল রানা।
অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় ভুক্তভোগী ও তাঁদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন। গত ২৪ আগস্ট প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে প্রয়োজনীয় সহায়তা চেয়ে আবেদন করে সংগঠনটি।


