National
নাটোরে দুর্ঘটনা : বাস ও ট্রাকের অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে পুলিশের মামলা
নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় বাস ও ট্রাকের অজ্ঞাতপরিচয় চালকদের আসামি করে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকব
লেখক প্রতিনিধি58K বার পড়া
নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় বাস ও ট্রাকের অজ্ঞাতপরিচয় চালকদের আসামি করে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকবর হোসেন।
এর আগে গতকাল ভোরে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত ও ৩২ জন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ট্রাকের চালক আবুল কালাম আজাদ (৩২) ও বাসের সুপারভাইজার সোহেল রানা (৩৬) আছেন। দুর্ঘটনার সময় সোহেল রানা বাসটি চালাচ্ছিলেন।


