শুভ সকাল। আজ ২১ অক্টোবর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ইশরাকের পদত্যাগ নতুন করে সামনে এনেছে বাংলাদেশের মন্ত্রিসভায় পদত্যাগ ও অপসারণের ইতিহাস। রাজনৈতিক ইতিহাস বলছে, বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ কিংবা অপসারণের প্রথম ঘটনা ঘটে ১৯৭৩ সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন তৎকালীন সরকারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর পদত্যাগের ঘটনা ছিল স্বাধীনতার পর কোনো জ্যেষ্ঠ মন্ত্রীর প্রথম পদত্যাগ। বিস্তারিত পড়ুন...