মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে কাউন্টারে দায়িত্বরত অবস্থায় শাকের হোসেন (৩৯) নামের যুবদলের এক নেতা মারা গেছেন। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পারনান্দুয়ালী টার্মিনালের রয়েল পরিবহনের বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।
অসুস্থ হয়ে শাকের হোসেনের মৃত্যু হয়েছে—এমন ধারণা থেকে তাঁর পরিবারের সদস্যরা দাফন করার উদ্যোগ নেন। তবে মরদহের গোসল করাতে গিয়ে তাঁরা মাথার পেছনে ক্ষত দেখতে পান। পরে ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে।