৪৮তম বিসিএস (বিশেষ) ও ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন শুভ্র দেবনাথ; তবে ১৪ অক্টোবর প্রকাশিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপনে তাঁর নাম নেই। এর আগে গত ২২ জানুয়ারি ৪৮তম বিসিএস (বিশেষ)–এর গেজেট থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছিল।
কী কারণে শুভ্র দেবনাথকে বারবার বাদ দেওয়া হচ্ছে, সেটি জানেন না তিনি। ৪৬তম বিসিএসের পুলিশ ক্যাডারেও পিএসসির সুপারিশপ্রাপ্ত হয়েছেন শুভ্র। তবে এখন আশঙ্কা করছেন, সেখান থেকেও তাঁকে বাদ দেওয়া হতে পারে।